জাসদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সম্মেলন-২০১৬ গত শনিবার সম্পন্ন হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের উপজেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি শফিক মিয়ার সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির কৃষি-বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, জেলা জাসদের সভাপতি আবদুল হক, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমুখ। পরে কাউন্সিলরদের সরাসরি ভোটে মইনুল ইসলাম সভাপতি নির্বাচিত হন।