জাসদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে জেলা জাসদের দ্বিবার্ষিক সম্মেলন গতকাল রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জাসদের কেন্দ্রীয় কমিটির দুই সাংগঠনিক সম্পাদক করিম শিকদার ও সাইদুর রহমান। জেলা জাসদের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আজিজুর রহমানসহ হাবিবুর রহমান, তরিকুল ইসলাম। সম্মেলনে কাউন্সিলর ও প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে পুনরায় রফিকুল ইসলামকে সভাপতি ও মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যকরী কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয় তাঁদের।