জাহাঙ্গীর আলম চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের বাসিন্দা ও বিশিষ্ট ঠিকাদার জাহাঙ্গীর আলম চৌধুরী (৬৫) গত শুক্রবার রাতে চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বিকেলে শহরের মিজান ময়দানে ও সন্ধ্যায় ফুলগাজীর নিজ গ্রাম বন্ধুয়া দৌলতপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।