পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বৃত্তি) মোহাম্মদ মাঈনউদ্দিন চৌধুরীর সই করা একটি ফ্যাক্স বার্তা থেকে এ তথ্য জানা গেছে।ফ্যাক্স বার্তায় বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে চার বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়। চুয়েট সূত্র জানায়, মো. জাহাঙ্গীর আলম ১৯৮৪ সালে তৎকালীন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের পুরকৌশল বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ভারত, মেসিডোনিয়া, থাইল্যান্ড, ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করেন।দীর্ঘ ২৮ বছর শিক্ষকতা জীবনে তাঁর প্রায় ৫০টি জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনা আছে। এ ছাড়া তিনি চুয়েটের বিভিন্ন অনুষদ ও বিভাগের ডিন, পরিচালক ও বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন এবং ভূমিকম্প প্রকৌশল গবেষণা কেন্দ্র স্থাপন করেন।