জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে দুদকের মামলা চলতে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।আদেশের পর দুদকের আইনজীবী এম এ আজিজ খান প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করে দুদকের আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। ফলে নানকের বিরুদ্ধে দুদকের করা মামলার কার্যক্রম চলতে আর কোনো আইনগত বাধা নেই।’জানা যায়, ১৮ লাখ ২৭ হাজার ১০৯ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ২৫ মার্চ রমনা থানায় দুদক ওই মামলা করে।