জাহাঙ্গীর সাত্তারের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা জাহাঙ্গীর সাত্তার টিংকুর মরদেহ গতকাল বৃহস্পতিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।গতকাল চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাউজানের কদলপুর গ্রামে আরেক দফা জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।জানাজায় সর্বসাধারণের পাশাপাশি রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।জাহাঙ্গীর সাত্তার গত বুধবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।