জাহাঙ্গীরকে বাঁচাতে ৫০ লাখ টাকা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক বাবার সন্তান জাহাঙ্গীর আলম। টিউশনি করে নিজে চলতেন, টাকা পাঠাতেন বাড়িতে। এর পরও সব পরীক্ষায় প্রথম বিভাগ পেয়েছিলেন। কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে পাস করে চাকরি নেন। জীবনসংগ্রাম তাঁর চলছিল, কিন্তু হঠাৎ ব্লাড ক্যানসার ধরা পড়ায় তাঁর সবকিছু তছনছ হয়ে যায়।জাহাঙ্গীর বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে বাঁচাতে অন্তত ৫০ লাখ টাকা প্রয়োজন। তাঁর পরিবারের পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই তাঁরা দেশের বিত্তশালী ও হূদয়বানদের কাছে সাহায্য চেয়েছেন।সাহায্য পাঠানোর ঠিকানা: মো. জাহাঙ্গীর আলম। হিসাব নম্বর: ০০০৬০৩১০০৩২৬৫২, যমুনা ব্যাংক লিমিটেড, দিলকুশা শাখা, ঢাকা। মোবাইল: ০১৮১৯৮৪১১৬৫। নিজস্ব প্রতিবেদক।