জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহা. মুজিবুর রহমানকে নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন গতকাল সন্ধ্যায় নতুন প্রক্টর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, সাবেক প্রক্টর এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল আহমেদকে নির্মাণাধীন বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে ২ ফেব্রুয়ারি অধ্যাপক সোহেল আহমেদ উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন।
মোহা. মুজিবুর রহমান আজ মঙ্গলবার থেকে প্রক্টর হিসেবে যোগদান করবেন বলে জানিয়েছেন। cl� ABd����line-height:normal'>বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারে নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করলে তথ্য প্রদানকারীকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার সহায়তা কামনা করে বলেছে, প্রয়োজনে সহায়তাকারীর পরিচয় গোপন রাখা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি (বিসিডব্লিউএস) নামে একটি বেসরকারি সংস্থার সংগঠক এবং শ্রমিক সংগঠন বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা আমিনুল ইসলাম গত বছরের ৪ এপ্রিল আশুলিয়া থেকে নিখোঁজ হন। পরদিন ৫ এপ্রিল টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘাটাইল থানা এলাকায় পুলিশ তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।