এক মাস গ্রীষঞ্চকালীন ছুটির পর আজ মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলছে। তবে কোনো ক্লাস হবে কি না, এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির কর্মবিরতি কর্মসূচির মধ্যেই গত ১৮ মে থেকে গ্রীষঞ্চকালীন ছুটি শুরু হয়।এদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ৬০ থেকে ৬২ বছরে উন্নীতকরণ এবং পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে বাস্তবায়নের দাবিতে গতকাল কর্মবিরতি পালন করে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। দাবি আদায়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেন কর্মকর্তারা।উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে ২৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে শিক্ষক সমিতি। কর্মবিরতি চলার সময়ে দু-একটি বিভাগে ক্লাস হলেও অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, ‘কর্মবিরতির বিষয়ে শিক্ষক সমিতির আগের সিদ্ধান্ত বহাল আছে। ১৯ জুন সমিতির সাধারণ সভায় বর্তমান অবস্থা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’