জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সংস্কার প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উচ্চশিক্ষা সংস্কার প্রকল্প’ বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের জনশক্তিকে পর্যাপ্ত প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে বিশ্বমানের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব হবে। এই প্রকল্পের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির সহযোগিতায় দেশের বিভিন্ন স্থানে অবস্থানকারী শিক্ষকদের ধ্যান-ধারণা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। উচ্চশিক্ষার এ প্রকল্পের মাধ্যমে ছাত্র-শিক্ষকেরা জ্ঞান আহরণের প্রতিযোগিতায় নতুন নতুন তত্ত্ব ও উপাত্ত পাবেন।গতকাল রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হেলথ্ কনসর্টিয়াম অব কানাডার (এইচসিসি) সহায়তায় উচ্চশিক্ষা সংস্কার প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল বেলা ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ প্রকল্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল ইসলাম, কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধি রবার্ট বিডেল, সিটিসেলের প্রধান নির্বাহী মেহবুব চৌধুরী উপস্থিত ছিলেন।