জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহা. মুজিবুর রহমানকে নতুন প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন গতকাল সন্ধ্যায় নতুন প্রক্টর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে, সাবেক প্রক্টর এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল আহমেদকে নির্মাণাধীন বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে ২ ফেব্রুয়ারি অধ্যাপক সোহেল আহমেদ উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন।মোহা. মুজিবুর রহমান আজ মঙ্গলবার থেকে প্রক্টর হিসেবে যোগদান করবেন বলে জানিয়েছেন।