জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবান্ন উ ৎসব উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য অয়োজনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবান্ন উ ৎসব উদ্যাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এ উ ৎসবের আয়োজন করে।বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে মহুয়াতলায় দিনব্যাপী এ উ ৎসবের উদ্বোধন করেন উপাচার্য শরীফ এনামুল কবির। এ সময় বাংলা বিভাগের সভাপতি কবি মো. খালেদ হোসাইন, শিক্ষক অনিরুদ্ধ কাহালি, শামীমা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখান থেকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিকেল চারটার দিকে একই স্থানে পিঠাপুলির আয়োজন করা হয়। সন্ধ্যা ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন চ্যালেন আই সেরা কণ্ঠের শিল্পী আলিফ। এ ছাড়া বিভাগের পক্ষ থেকে উ ৎসব উপলক্ষে নবান্ন নামে একটি পত্রিকা প্রকাশ হয়।বিভাগের সভাপতি মো. খালেদ হোসাইন বলেন, বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই এ উ ৎসবের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে অতীত ইতিহাস ও সংস্কৃতি রক্ষায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।