জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাখপাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন’—এ প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা, ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম নতুন কলা ভবনসংলগ্ন মহুয়া চত্বরে মেলার উদ্বোধন করেন। এতে প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন সভাপতিত্ব করেন।
মেলায় পাখি নিয়ে কাজ করার জন্য বরিশালের আবদুল মজিদ শাহ শাকিল, মৌলভীবাজারের সৈয়দ মো. রাতুল ও শাহরিয়ার রশিদকে ‘বিগ বার্ড অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। দিনব্যাপী এ মেলায় শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা, আন্তবিশ্ববিদ্যালয় পাখি চেনা ও পাখিবিষয়ক কুইজের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এ টি এম আতিকুর রহমান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু, পাখিবিশারদ ইনাম আল হক প্রমুখ।