জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকৃতি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে কাল শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকৃতি উৎসব অনুষ্ঠিত হবে। আইইউসিএন, ম্যানগ্রোভ ফর ফিউচার এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহায়তায় এ উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ’।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে গত বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রকৃতি সংরক্ষণ উদ্যোগের প্রধান উপদেষ্টা মো. মনোয়ার হোসেন। তিনি জানান, শনিবার সকাল সাড়ে নয়টায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন উপাচার্য ফারজানা ইসলাম। সকাল সাড়ে নয়টায় একটি শোভাযাত্রা বের করা হবে। এরপর জহির রায়হান মিলনায়তনে সুন্দরবন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্রে৵র ওপর সেমিনার হবে । উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহউপাচার্য মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ আবুল খায়ের, আইইউসিএনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইশতিয়াক উদ্দিন আহমেদ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সভাপতি মুকিত মজুমদার।
মনোয়ার হোসেন আরও জানান, দর্শনার্থীদের জন্য সকাল সাড়ে সাতটায় রাজধানীর শাহবাগ থেকে ক্যাম্পাসের উদ্দেশে বাস ছেড়ে আসবে।