জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন আজ শনিবার। এ উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান।প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশাল এলাকাজুড়ে নির্মিত প্যান্ডেলে সমাবর্তন হবে। বেলা সাড়ে ১১টায় আচার্য বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সমাবর্তন শোভাযাত্রার উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। সমাবর্তন বক্তা থাকবেন প্রধান বিচারপতি মো. তাফাজ্জল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির। চতুর্থ সমাবর্তনে সনদ নেওয়ার জন্য তিন হাজার ৮৭৪ জন স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী, ২২ জন এমফিল এবং ৫৩ জন পিএইচডি ডিগ্রিধারী্রনাম নিবন্ধন করেছেন।গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সমাবর্তন শোভাযাত্রার মহড়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সিনেট সদস্যরা অংশ নেন। উপাচার্য্রশরীফ এনামুল কবির জানান, সমাবর্তন সফলভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশ বিভাগ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে অতিথিদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।