জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বক্তব্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে অপর একজন শিক্ষককে উত্ত্যক্ত করার অভিযোগ তদন্ত করা হচ্ছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ এপ্রিল ওই শিক্ষকের লিখিত অভিযোগ পাওয়ার পর উপাচার্য তা সরাসরি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গঠিত অভিযোগ কমিটির কাছে পাঠান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকাজ সম্পন্ন করার নির্দেশ দেন। কমিটি এর মধ্যে তদন্তকাজ শুরু করেছে। অভিযোগকারী শিক্ষকের জন্য এর মধ্যে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দায়ী শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তি।