জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ অর্থবছরের ৭৭ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিনেটের ২৯তম বার্ষিক সভায় এ বাজেট অনুমোদন করা হয়। অধিবেশনে সিনেট ক্যাটাগরি থেকে অধ্যাপক মো. আরজু মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিন্ডিকেটের সদস্য নির্বাচিত হন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে অধিবেশনে বাজেট পেশ করেন মো. নাসির উদ্দিন। পরে সিনেট সদস্যদের সর্বসম্মতিক্রমে বাজেট পাস করা হয়।