জাহাঙ্গীরনগরে গণিত অলিম্পিয়াড
বিজ্ঞানের উন্নয়নে গণিতচর্চার বিকল্প নেই। বিজ্ঞানের এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে গণিতের প্রয়োগ নেই। জ্ঞানের পরিধি একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ না রেখে তা প্রসারিত করতে হবে। আর সে জন্য গণিতচর্চা প্রয়োজন। এ ক্ষেত্রে গণিত অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গতকাল শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ গণিত অলিম্পিয়াডে বক্তারা এসব কথা বলেন।গণিত বিভাগের আয়োজনে সকাল ১০টায় বিভাগের গ্যালারিতে ‘গণিতের আলোকচ্ছটায় নিজেকে আলোকিত করো’ (ঊহষরমযঃবহ ুড়ঁৎংবষভ রিঃয ঃযব ংঢ়ধৎশ ড়ভ গধঃযবসধঃরপং) আন্তবিভাগ গণিত অলিম্পিয়াডের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে অলিম্পিয়াডের উদ্বোধন করেন। এ সময় সহ-উপাচার্য (প্রশাসন) মো. ফরহাদ হোসেন, পরিসংখ্যান বিভাগের্রসভাপতি এম এ মতিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি মো. আল-আমিন ভূঁইয়া, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি রবীন্দ্র চন্দ্র সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।গণিত বিভাগের সভাপতি লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভাগের ২৩০ নম্বর কক্ষে গণিত, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও পদার্থবিজ্ঞান বিভাগের শতাধিক শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশ নেন।অধ্যাপক মুনিরুজ্জামান বলেন, গণিতের নানামুখী প্রতিযোগিতাই হচ্ছে গণিত অলিম্পিয়াড। গণিতের এই প্রতিযোগিতা গ্রাম পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।অধ্যাপক ফরহাদ বলেন, জ্ঞানের বিস্তারের ক্ষেত্রে গণিতের বিকল্প নেই। গণিতচর্চা ছাড়া বিজ্ঞান ও দর্শনচর্চা সম্ভব নয়।অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গণিতের ওপর দক্ষ প্রতিযোগী তৈরির লক্ষ্যে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগীদের মধ্য থেকেই একদিন আন্তর্জাতিক মানের গণিতবিদ তৈরি হবে।অলিম্পিয়াডে প্রথম হয়েছেন নাজমুল আলম (গণিত বিভাগ) ও স্বপন কুমার দাস (কম্পিউটার সায়েন্স), দ্বিতীয় হয়েছেন সঞ্জয় কুমার রায় (গণিত) ও রুবেল পারভেজ (পরিসংখ্যান) এবং তৃতীয় হয়েছেন আফসানা জাহান (গণিত) ও মিজানুর রহমান (গণিত)।