জাহাঙ্গীরনগরে দুই সহ-উপাচার্য নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের দুটি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এম এ মতিন এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী চার বছরের জন্য তাঁদের নিয়োগ দেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সহ-উপাচার্য হিসেবে এম এ মতিন ও আফসার আহমদকে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়। অস্থায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁদের নিয়োগ দিয়েছেন।রেজিস্ট্রার আরও জানান, শনিবার (কাল) তাঁরা সহ-উপাচার্যের দায়িত্ব নেবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৮ জানুয়ারি সহ-উপাচার্য (শিক্ষা) মোহামঞ্চদ মুনিরুজ্জামান ও চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সহ-উপাচার্য (প্রশাসন) মো. ফরহাদ হোসেনের মেয়াদ শেষ হয়।