জাহাঙ্গীরনগরে শীতকালীন ছুটি শুরু আজ থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী ও শীতকালীন ছুটি উপলক্ষে আজ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ক্যাম্পাসে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ১৬ জানুয়ারি থেকে অফিস খোলা থাকবে। ২২ জানুয়ারি থেকে শুরু হবে ক্লাস-পরীক্ষা।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।