জাহাজ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমানে এটি রপ্তানিমুখী শিল্পে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল শুক্রবার ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় প্রতিষ্ঠিত শিপ ইয়ার্ডে যাত্রীবাহী নৌযান অ্যাডভেঞ্চার-৯, ক্যাটাম্যারান ওয়াটার বাস এমভি অ্যাডভেঞ্চার-৫ ও এমভি অ্যাডভেঞ্চার-৬ নামে তিনটি জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, বড় বড় জাহাজ নির্মাণ করে বিশ্বে নতুনভাবে পরিচিতি ঘটছে বাংলাদেশের। এর মাধ্যমে বাংলাদেশ স্বল্প সময়ে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। অ্যাডভেঞ্চার শিপবিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার শাহ আলম।