জাহাজ কাটার সময় শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় পুরোনো জাহাজ কাটার ইয়ার্ডে কাজ করার সময় জাহাজ থেকে পড়ে গিয়ে আবদুর রহিম (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গত রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে।রহিম ছোট কুমিরা এলাকার আবুল কাশেমের ছেলে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, রোববার রাত সাড়ে নয়টার দিকে সীতাকুণ্ডের ছোট কুমিরায় রাইজিং স্টিল অ্যান্ড শিপইয়ার্ডে কাজ করার সময় জাহাজ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান আবদুর রহিম। পরে গভীর রাতে নগরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় সীতাকুণ্ড থানায় কোনো মামলা হয়নি।