প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজ থেকে লাফিয়ে পড়ে ফিলিপাইনের একজন নাবিক নিখোঁজ হয়েছেন। গতকাল সোমবার ভোর সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বন্দর সূত্র জানায়, মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে এমভি স্টেডট হামবুর্গ জাহাজটি গত রোববার দুপুরে বহির্নোঙরে ভেড়ে। গতকাল ভোররাতে এই জাহাজ থেকে ফিলিপাইনের নাগরিক রিকার্ডো গ্যালেন পড়ে নিখোঁজ হন। জাহাজটি পরিচালনা করছে সিএমএ-সিজিএম বাংলাদেশ শিপিং লিমিটেড। অতিরিক্ত মদ্যপানের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, জাহাজ থেকে বেতারবার্তায় খবর পাওয়ার পর নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়েছে। তল্লাশি চালিয়েও নাবিকের খোঁজ পাওয়া যায়নি।