জাহাজ নির্মাণ শ্রমিকদের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠান, তথা ডকইয়ার্ডের শ্রমিকদের জীবন অন্য শ্রমিকদের চেয়ে অনেকটাই আলাদা। অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাঁদের জীবন। তাঁদের আয় কম, কিন্তু ঝুঁকি ও শ্রম বেশি। শ্রমিকদের জন্য যথাযথ সুরক্ষাব্যবস্থা না থাকায় দেশের ডকইয়ার্ডগুলোয় প্রতিবছর উল্লেখযোগ্য প্রাণহানির ঘটনা ঘটে। ঢাকার কেরানীগঞ্জের চরকালীগঞ্জের মাদারীপুর ডকইয়ার্ডের শ্রমিকদের জন্যও নেই কোনো সুরক্ষাব্যবস্থা। ঝুঁকি নিয়েই কাজ করতে বাধ্য হচ্ছেন তাঁরা। শুধু তা-ই নয়, বড়দের পাশাপাশি শিশু-কিশোরেরাও এই ঝুঁকিপূর্ণ পেশায় যুক্ত রয়েছে। চরকালীগঞ্জের মাদারীপুর ডকইয়ার্ড থেকে ছবিগুলো তুলেছেন আবদুস সালাম

.
.

ইমন নামের এই কিশোর শিশুকাল থেকেই এই ডকইয়ার্ডে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত। ছবি: আবদুস সালাম

.
.

লোহার পাত ঘষার কাজে ব্যস্ত এক শ্রমিক। ছবি: আবদুস সালাম

.
.

জাহাজের তলায় ঝালাইয়ের কাজ করছেন একজন। ছবি: আবদুস সালাম

.
.

দিনরাত কঠোর পরিশ্রম করে অনেক শ্রমিকের দৈনিক আয় মাত্র ২৫০ থেকে ৩০০ টাকা। ছবি: আবদুস সালাম

.
.

লোহার পাত রং করছেন একজন প্রবীণ শ্রমিক। ছবি: আবদুস সালাম

.
.

বুড়িগঙ্গা নদীর পাড়জুড়ে দাঁড়িয়ে আছে মাদারীপুর ডকইয়ার্ড। ছবি: আবদুস সালাম

.
.

বেশির ভাগ শ্রমিকের জন্য নেই হেলমেট, মাস্ক, গ্লাভসের মতো সুরক্ষার সরঞ্জাম। ছবি: আবদুস সালাম

.
.

দিন শেষে প্রশান্তি পেতে বুড়িগঙ্গায় নেমে পড়েন অনেক শ্রমিক। ছবি: আবদুস সালাম