জাহাজ ভাঙা তদারকি করতে মনিটরিং সেল গঠনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ ভাঙার কাজ তদারকির জন্য্রমনিটরিং সেল গঠনের সুপারিশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।এ বিষয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি শিপ ব্রেকিং (জাহাজ ভাঙা) ইয়ার্ডগুলোয় জাহাজ ভাঙার ক্ষেত্রে আরোপিত শর্ত পালন করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে একটি শক্তিশালী মনিটরিং সেল গঠনের সুপারিশ করেছে। এ ছাড়া গাড়ি আমদানির ক্ষেত্রে ইঞ্জিনের ক্ষমতা ছাড়াও দূষণের মাত্রা নিরূপণসাপেক্ষে ট্যাক্স নির্ধারণের বিষয়টিতে গুরুত্বারোপ করা হয়েছে।কমিটির সভাপতি আবদুল মোমিন তালুকদারের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, সাবের হোসেন চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, এম এ জব্বার, সোহরাব আলী, গিয়াস উদ্দিন আহমেদ এবং পারভীন তালুকদার উপস্থিত ছিলেন।