জাহাজ ভাঙার কারখানায় দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন মাদামবিবির হাট এলাকায় একটি জাহাজ ভাঙা ইয়ার্ডে দুর্ঘটনায় এক শ্রমিক মারা গেছেন। গতকাল সোমবার জাহানাবাদ শিপ ব্রেকার্স নামের ওই ইয়ার্ডে কাজ করার সময় জাহাজ থেকে পড়ে তিনি মারা যান।নিহত শ্রমিকের নাম মইনুল হোসেন (২৮)। তাঁর বাড়ি নওগাঁ জেলায়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার পর অচেতন অবস্থায় মইনুল হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।খোঁজ নিয়ে জানা গেছে, এমভি আলফ্রেড নামে একটি পুরোনো জাহাজ কাটার কাজ করছিলেন মইনুল। হঠাৎ তিনি ওপর থেকে ইঞ্জিনরুমে পড়ে যান।সীতাকুণ্ড থানার উপপরিদর্শক খাদেমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ ব্যাপারে চেষ্টা করেও জাহানাবাদ শিপ ব্রেকার্সের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হেফাজেতুর রহমান বলেছেন, নিহত মইনুলের পরিবার যাতে ক্ষতিপূরণ পায়, তাঁরা সেই চেষ্টা করবেন।