জাহাজভাঙা কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মাদামবিবিরহাট সাগর পাড়ে এমএম শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ পাশা হারুন প্রথম আলোকে বলেন, গতকাল ওই কারখানার শ্রমিকেরা স্ক্র্যাপ জাহাজটির ইঞ্জিনকক্ষে কাজ করছিলেন। অক্সি-এসিটিলিন শিখা দিয়ে জাহাজটি কাটার সময় হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।