জাহাজভাঙা কারখানার শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের একটি জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনায় সাহেব আলী (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
গত রোববার বিকেলে উপজেলার ছলিমপুর ইউনিয়নের সাগরপাড়ের কে আর শিপব্রেকিং ইয়ার্ড নামের একটি জাহাজভাঙা কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, বিকেলে লোহার একটি বড় খণ্ডের ধাক্কায় গুরুতর জখম হন সাহেব আলী। এ সময় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সাহেব আলীর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য সাহেব আলীর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সাহেব আলীর বাড়ি খুলনার কয়রা উপজেলায়।