জাহাজভাঙা কারখানায় আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ড নামের একটি জাহাজভাঙা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানার ব্যবস্থাপক সাহাদাত হোসেন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার ১০ মিনিটের মধ্যে কারখানার আগুন নেভানো সরঞ্জাম দিয়ে নিয়ন্ত্রণে আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টায় আগুন লাগলেও দুপুর ১২টা পর্যন্ত জ্বলতে দেখেন তাঁরা। কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওমর ফারুক ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।