জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়ায় স্ক্র্যাপ জাহাজ থেকে নামতে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বার আউলিয়া এলাকার মাহিন এন্টারপ্রাইজ নামের একটি জাহাজভাঙা কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মো. আলমগীর (৪০) ও মো. আনিস (৩০)। দুর্ঘটনায় মিলন (২৫) নামের আরও এক শ্রমিক আহত হন। হতাহত ব্যক্তিদের সবার বাড়ি নড়াইলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় কারখানার শ্রমিকদের ছুটি দেওয়া হয়। এ সময় তাঁরা সিঁড়ি ও জাহাজের গায়ে টানানো চেইন বেয়ে হুড়োহুড়ি করে নামতে শুরু করেন। এ সময় চেইন ছিঁড়ে তিনজন নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, জাহাজের ওপর থেকে নামার সময় চেইন ছিঁড়ে পড়ে ওই দুই শ্রমিক মারা গেছেন। তিনি জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।