জাহাজভাঙা কারখানায় শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনায় মোখলেছুর রহমান(৩৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি বারআউলিয়া এলাকায় ম্যাক ইন্টারন্যাশনাল নামের একটি জাহাজভাঙা কারখানায় লোহার পাতের চাপায় আহত হন মোখলেছুর রহমান।
পুলিশ জানায়, অন্য শ্রমিকেরা মোখলেছুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত একটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোখলেছুর।
মোখলেছুর রহমানের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মধ্যমপাড়া গ্রামে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।