জাহাজভাঙা শিল্প রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজভাঙা শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি মো. আবদুচ ছালাম। গতকাল রোববার এক বিবৃতিতে তিনি বলেন, কয়েক মাস ধরে পুরোনো জাহাজ আমদানি বন্ধ থাকায় লোহার দাম প্রতি টন প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা বেড়ে গেছে। এতে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ব্যাহত হচ্ছে। লোহার অভাবে দেশের অনেক রি-রোলিং মিল বন্ধ হয়ে গেছে। মেট্রোপলিটন চেম্বারের সভাপতি বলেন, জাহাজভাঙা শিল্পের সঙ্গে দেশের সম্ভাবনাময় শিল্প হিসেবে বিবেচিত জাহাজ নির্মাণ শিল্প সরাসরি জড়িত। জাহাজ ভাঙা বন্ধ থাকায় জাহাজ নির্মাণ শিল্পও ক্ষতিগ্রস্ত হচ্ছে।