জাহাজভাঙা শিল্পে আগুন, আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঘোড়ামারা এলাকায় একটি জাহাজভাঙা শিল্পে আগুনে অন্তত ছয়জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সুলতানা শিপ ব্রেকিং ইয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গ্যাস কাটার দিয়ে জাহাজ কাটার সময় আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।আগুনে আহত শ্রমিকেরা হলেন দেলোয়ার হোসেন (৩২), নুরুল ইসলাম (৪৩), জয়নাল আবেদীন (২৭), লিটন (২৫), কামাল (৩২), কফিলউদ্দিন (৩২) ও আলীম (২০)। তাঁদের মধ্যে শেষ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, বেলা ১১টার দিকে গ্যাস কাটার দিয়ে জাহাজ কাটার সময় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।