জাহাজভাঙা শিল্পের পক্ষে প্রচারে সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হুনছি এইহানে জাহাজভাঙা কারখানা অইবে। এইটা নাকি মাটি-পানির জন্য খুব ক্ষতিকর। এই নদীতে মাছ ধরি, হেইয়্যা দিয়া সংসার চালাই। নদীতে মাছ না থাকলে মোগো মরণ ছাড়া উপায় নাই।’বরগুনার পাথরঘাটা উপজেলার গাববাড়িয়া গ্রামের জেলে ইউনুচ হোসেন বলেশ্বর নদের তীরে জাহাজভাঙার ঘাট (শিপ ব্রেকিং ইয়ার্ড) স্থাপন প্রসঙ্গে এ প্রতিক্রিয়া জানান।গাববাড়িয়ার চরে প্রায় দুই হাজার মানুষের বাস। প্রায় সবার পেশাই বলেশ্বর নদে মাছ ধরা এবং সুন্দরবন থেকে মধু ও গোলপাতা সংগ্রহ করা। সরকার এখানে ভূমিহীনদের পুনর্বাসনের জন্য একটি আদর্শ গ্রামও করেছে। আর জাহাজভাঙা শিল্পের জন্য নির্ধারিত জমির পুরোটাই নতুন জেগে ওঠা চর বা পয়স্তি জমি। এগুলো সরকারি খাস জমি হিসেবে চিহ্নিত। স্থানীয় কৃষকেরা এখানে আমন ও আউশ ধানের চাষ করেন।গত কয়েক মাস ধরেই গাববাড়িয়া চরে জাহাজভাঙা ঘাট বানানো নিয়ে ফিসফাস, কানাঘুসা আকারে আলোচিত হচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষণা ও শিল্পমন্ত্রীর এলাকা সফরের কারণে এখানে প্রকাশ্য আলোচনা কম। প্রায় প্রতিমাসেই সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা পাথরঘাটার ওই প্রান্তিক ও দুর্গম এলাকা সফর করছেন। এসব দেখে এলাকাবাসী বুঝতে পারছেন, এখানে অনেক বড় কিছু হবে। কিন্তু কী হবে তা তাদের কাছে পরিষ্কার না।এলাকাবাসীর কাছে জানা গেল, গত ছয় মাসে ওই এলাকায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা সফর করেছেন।দিলীপ বড়ুয়া তাঁর সফরের সময় বলেছেন, এখানে জাহাজভাঙা শিল্প হলে এলাকায় বিদ্যুৎ আসবে, রাস্তাঘাট হবে। ওই সময় স্থানীয় সাংসদ গোলাম সবুরসহ আওয়ামী লীগের নেতারা জাহাজভাঙা শিল্প হলে এলাকায় অনেক উন্নয়ন হবে বলেও লোকজনকে আশ্বাস দেন।স্থানীয় সাংসদ গোলাম সবুর প্রথম আলোকে বলেন, পাথরঘাটায় জাহাজভাঙা শিল্প হলে এই এলাকার ভাগ্য বদলে যাবে। রাস্তাঘাট হবে। বিদ্যুৎ সংযোগ হবে। তাই এলাকাবাসী এর পক্ষে আছে।