প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরোনো (স্ক্র্যাপ) জাহাজ আমদানির ক্ষেত্রে রপ্তানিকারক দেশের বর্জ্যমুক্ত সনদ নেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে এই শিল্পের শ্রমিকেরা আন্দোলন অব্যাহত রেখেছেন। গতকাল রোববার তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নতুন আমদানি-নীতিতে পুরোনো জাহাজ আমদানির ক্ষেত্রে রপ্তানিকারক দেশের বর্জ্যমুক্ত সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী সরকার পুরোনো জাহাজ আমদানি-নীতিতে (২০০৯-১২) রপ্তানিকারক দেশ থেকে সনদ নেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করে।বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সভাপতি জাফর আলম বলেন, ‘এ আমদানি আদেশ প্রত্যাহার করা না হলে কোনো রপ্তানিকারক আমাদের জাহাজ দেবে না। কারণ বিদেশি কোনো জাহাজ বিক্রেতা এ ধরনের কাগজ দিতে বাধ্য নয়।’