জাহাজে কর্মরত পাহারাদার নামিয়ে দেওয়ার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বন্দর কর্তৃপক্ষ নিজেদের ‘বুকিং সেল’ থেকে পাহারাদার নিয়োগ করছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর পাহারাদার কল্যাণ সমিতি।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মনোয়ার আলী রানা।