জাহাজে চড়ে বিদেশে যাওয়ার চেষ্টা, যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাজে চড়ে বিদেশে যাওয়ার চেষ্টার সময় এক যুবককে আটক করা হয়েছে। গত শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটিতে অবস্থানরত একটি জাহাজ থেকে তাঁকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন।
বন্দর সূত্র জানায়, দণ্ডাদেশ পাওয়া মো. জসিম উদ্দিনের (১৯) বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। তাঁর কাছ থেকে আবুধাবিতে কাজ করার অনুমতিপত্র এবং একটি ডেবিট কার্ড উদ্ধার করা হয়েছে। টিকিটের টাকা না থাকায় জাহাজে চড়ে বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন বলে জসিম বন্দর কর্মকর্তাদের জানান৷
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, বিনা অনুমতিতে বন্দরের সংরক্ষিত এলাকায় প্রবেশের অপরাধে জসিমকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।