জাহাজে চুরির প্রস্তুতির সময় আটক ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি পতাকাবাহী জাহাজে চুরির প্রস্তুতি নেওয়ার অভিযোগে গতকাল শনিবার ভোরে দেশীয় নৌকাসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড। আটক ব্যক্তিরা হলেন: নুরুন্নবী, হেজুরাম চন্দ্র দাস, লিটন চন্দ্র দাস এবং নারায়ণ চন্দ্র দাস। তাঁদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।