জাহাজে ডাকাতির সময় মালামালসহ আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবে যাওয়া চালবাহী এমভি হ্যাং রো বং জাহাজে ডাকাতির সময় সাতজনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার পতেঙ্গা জেলেপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।তারা হলেন, সোহাগ ব্যাপারি, মো. সুমন, মো. সোহাগ, আনোয়ার হোসেন মোল্লা, মোহিতুল ইসলাম মো. খোকন ও সবুর খান। এ সময় তাদের কাছ থেকে ডুবন্ত জাহাজ থেকে লুট করা তেলের ড্রাম, আগুন নেভানোর যন্ত্র এবং জাহাজের যন্ত্রাংশ বোঝাই একটি নৌকা জব্দ করা হয়েছে।