জাহাজে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী এলাকায় গতকাল মঙ্গলবার রাতে মেঘনা জ্বালানি তেলের ডিপোতে তেলবাহী একটি জাহাজের ট্যাংকে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও দুজন। জানা গেছে, সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নিয়ন্ত্রণাধীন মেঘনা জ্বালানি তেলের ডিপোতে চট্টগ্রাম থেকে জ্বালানি তেল নিয়ে এসেছে জাহাজ মদিনা-২। গতকাল রাত পৌনে আটটায় জ্বালানি তেল নামানোর আগে ট্যাংকের পাইপ বদলানোর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ইয়াসিন (৪৫) ও হেলাল (৩৪) নামের দুই শ্রমিক। একপর্যায়ে তাঁদের মৃত্যু হয়। তাঁদের উদ্ধার করতে গিয়ে আরও দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। আহত শ্রমিকদের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।