জাহাজের গড় অবস্থান কমিয়ে আনতে বন্দরকে ৪৮ ঘণ্টার সময়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ জেটিতে জাহাজের গড় অবস্থান কমিয়ে আনার জন্য পদক্ষেপ নিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন। গতকাল মঙ্গলবার বিকেলে বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদের কাছে চিঠি দিয়ে এ সময়সীমা বেঁধে দেওয়া হয়। সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, এ সময়ের মধ্যে বন্দর কর্তৃপক্ষ পদক্ষেপ না নিলে ফিডার জাহাজের মূল মালিকদের (প্রিন্সিপাল) বিষয়টি জানিয়ে দেওয়া হবে। সে ক্ষেত্রে তাঁরা পণ্য পরিবহন বাবদ অতিরিক্ত ভাড়া আরোপ করতে পারেন।