জাহাজের ছিঁড়ে পড়া রশির আঘাতে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর তীরে সদরঘাট এলাকায় একটি ঘাটে সারবাহী লাইটার জাহাজের ছিঁড়ে পড়া রশির আঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বিআইডব্লিউটিসি ঘাটে এই দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিকের নাম মো. মাহবুব (৪০)। তাঁর বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জে। এ ঘটনায় সুমন, রাজ্জাক ও জামাল নামে আরও তিনজন শ্রমিক আহত হন। চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল খালেক প্রথম আলোকে বলেন, জাহাজের মোটা রশি ছিঁড়ে প্রচণ্ড বেগে ওই চারজনের ওপর পড়ে। এতে তাঁরা লোহার পাতের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর জখম হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ জানায়, হাসপাতালে ভর্তি হওয়ার পর দুপুরের দিকে মাহবুবের মৃত্যু হয়।