জাহাজের ধাক্কায় সেতু ভেঙে ১০ শিশু খালে, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে বালু উত্তোলনকারী জাহাজের (কার্গো) ধাক্কায় ঠেলাখালী খালের একটি সেতু ভেঙে ১০ শিশু পানিতে পড়ে ডুবে গেছে। নয়জনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করা গেলেও সিয়াম (৫) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গতকাল সকালে ১১টি শিশু উপজেলার আসলামপুর ইউনিয়নের ঠেলাখালী সেতুর ওপর উঠে খেলছিল। এ সময় সেতুর নিচ দিয়ে একটি জাহাজ যাওয়ার সময় ধাক্কা লেগে সেতুটি ধসে পড়ে। শিশুরাও পানিতে পড়ে যায়। চরফ্যাশন থানার ওসি আবুল বাসার জানান, মূল চালক (সুকানি) শহিদের পরিবর্তে মিস্ত্রি জসিম উদ্দিন জাহাজটি চালাচ্ছিলেন। তাঁকেসহ প্রধান মিস্ত্রি জাহাঙ্গীর আলম, কর্মচারী শাহাবুদ্দিন, সিরাজুল ইসলাম ও নুরে আলমকে আটক করা হয়েছে।