জাহাজের প্লেট চাপায় শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জাহানাবাদ এলাকায় একটি জাহাজভাঙা কারখানায় কাজ করার সময় প্লেট চাপা পড়ে বাবু মিয়া (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ফয়জুন শিপ ব্রেকিং ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রাত আটটার দিকে কাঁধে করে প্লেট নিয়ে যাওয়ার সময় বাবু মিয়া প্লেটের নিচে চাপা পড়েন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে সেখানে তিনি মারা যান।