জাহানারা ইমামকে কটূক্তি, পাপিয়ার মাইক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া
সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া

শহীদ জননী জাহানারা ইমামকে কটূক্তি করায় বিএনপির সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার মাইক বন্ধ করে দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ রোববার সকালে জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের সাধারণ বাজেটে মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনার সময় এ ঘটনা ঘটে।
আইন ও বিচার বিভাগের মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের উত্থাপনের সময় পাপিয়া বলেন, ‘পাকিস্তানের ‘অনুগত’ কর্মচারী জাহানারা ইমামকে দিয়ে ঘাতক দালাল নির্মুল কমিটি গঠন করা হয়েছিলো। তিনি আয়না অনুষ্ঠানের উপস্থাপিকা ছিলেন।’
এসময় সরকারি দলের সদস্যরা প্রতিবাদ জানান। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় উপস্থিত ছিলেন।
স্পিকার শিরীন শারমিন পাপিয়ার বক্তব্যের মধ্যে মাইক বন্ধ করে দেন। পরে পাপিয়া যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা শাহবাগের গণজাগরণ মঞ্চের সমালোচনা করলে দ্বিতীয় দফায় তার মাইক বন্ধ করে দেওয়া হয়। স্পিকার বলেন, ‘আপনি ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা করুন। প্রাসঙ্গিক কথা বলুন।’

বিএনপির আরেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, অ্যাটর্নি জেনারেল হাইকোর্টে ‘মাস্তানি’ করছেন। তিনি রায় লিখে দিচ্ছেন।