জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমামের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। রাজাকার, আলবদর, আলশামসের সদস্যদের বিচারের জন্য আমৃত্যু চেষ্টা চালিয়ে যাওয়া জাহানারা ইমাম ১৯৯৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।জাহানারা ইমামের স্মরণে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আজ সকাল আটটায় মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে। এ উপলক্ষে বিকেল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ‘জাহানারা ইমাম, যুদ্ধাপরাধীদের বিচার ও জাতীয় সার্বভৌমত্বের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভারও আয়োজন করেছে ছাত্র ফেডারেশন।আজ বিকেল চারটায় ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে ‘জাহানারা ইমাম স্মারক বক্তৃতা’, আলোচনা সভা ও জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও প্রেরণার পুনর্জাগরণ এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জনমত গঠনে তাঁর ভূমিকা ছিল অবিস্মরণীয়।