জাহানারা ক্যানসারে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের সাহেবপাড়া মহল্লায় গরিব শিশুদের বিনা পারিশ্রমিকে পড়িয়েছেন তিনি। সাহায্যের হাত বাড়িয়েছিলেন অসহায় মানুষের পাশে। সেই জাহানারা বেগম লাকী আপা (৩৮) এখন নিজেই দেশবাসীর সাহায্যপ্রত্যাশী। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে কলকাতার ক্যানসার সেন্টার ওয়েলফেয়ার হোম অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে চিকিৎসা নেন তিনি। কিন্তু অর্থাভাবে সেখানে চিকিৎসা শেষ না করেই ফিরে এসেছেন দেশে। জাহানারার স্বামী সৈয়দপুর শহরের একজন ক্ষুদ্র ব্যবসায়ী ও সংগীতশিল্পী। তিনি জানান, জাহানারার চিকিৎসায় ইতিমধ্যে দুই লাখ টাকা খরচ হয়েছে। আরও পাঁচ লাখ টাকা নিয়ে কলকাতা যেতে বলেছেন চিকিৎসকেরা। জাহানারার পরিবারের পক্ষে ওই টাকা জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় জাহানারার চিকিৎসায় দেশের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: জাহানারা বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর: ১১৪৩৮৩, পূবালী ব্যাংক, সৈয়দপুর শাখা। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।