জাহানারা বেগমের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা মামলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব জাহানারা বেগমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ আদালত ৫-এর বিচারক নাসির উদ্দিন মাহমুদ এ অভিযোগ গঠন করে আগামী ১৬ থেকে ১৯ জুন চার দিন মামলার সাক্ষ্য নেওয়ার সময় ধার্য করেন। আদালত সূত্র জানায়, জাহানারা বেগম মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে গতকাল তাঁর আইনজীবীর মাধ্যমে আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। এ সময় আদালতে উপস্থিত জাহানারা বেগম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। জানা যায়, চার কোটি ৯৬ লাখ ২৬ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে জাহানারা বেগমের বিরুদ্ধে ২০০৮ সালের ৪ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাহবুবুল আলম রমনা থানায় এ মামলা করেন।