জাহানারা সভাপতি হোসনেয়ারা সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে জাহানারা শহীদ ও হোসনেয়ারা চম্পা। নয় বছর পর গতকাল শুক্রবার সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলনে সবার সর্বসম্মতিক্রমে তাঁদের নির্বাচিত করা হয়।
খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল ১০টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সম্মেলনের শুরু হয়। সংগঠনের সভাপতি নূর আফরোজ আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সাফিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম মন্নুজান সুফিয়ান। জেলার নয়টি উপজেলার শত শত ডেলিগেট ও কাউন্সিলর সম্মেলনে অংশ নেন।