জাহিদ চৌধুরী গ্রেপ্তার ১৩ জন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহিদ চৌধুরী
জাহিদ চৌধুরী

ফেনীতে চেয়ারম্যান একরাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জাহিদ চৌধুরীকে গতকাল ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা পরিষদ ফাউন্ডেশনের নেতারা গতকাল ফেনীতে এসে জেলা পুলিশের তদন্তে তাঁদের অনাস্থার কথা জানিয়েছেন। মামলাটি সিআইডিতে স্থানান্তরের দাবি জানান তাঁরা।
এদিকে গতকাল র‌্যাবের হাতে গ্রেপ্তার আবিদসহ আটজন ও অভিযুক্ত কাউন্সিলর আবদুল্লাহ হেল মাহমুদ শিবলুকে নয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে ফেনী পুলিশ। একই সঙ্গে এর আগে গ্রেপ্তার চারজনকেও পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গতকাল তাঁদের ফেনী বিচারিক হাকিমের আদালতে নেওয়া হলে এ আদেশ দেন আদালত।